Explore

Search

August 10, 2026 2:22 am

IAS Coaching

সংসারে সাহায্য করতে টোটো চালাচ্ছে কলেজ ছাত্রী তাকে সংবর্ধনা দিল আদিবাসী নেতা

 #মালবাজার: সংসারে সাহায্য করতে  পড়াশুনোর পাশাপাশি টোটো চালিয়ে মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানের তৃষা টোপনো  তাক লাগিয়েছে। বড়দিঘি  চা বাগানের প্রত্যন্ত শ্রমিক মহল্লা রঘুনাথ লাইন। সেখানেই টোপনো পরিবার থাকে। বাবা মার্টিন টোপনোর যক্ষ্মার সমস্যা ছিল। সংসার চালাতে টোটো চালাতেন মার্টিন। সংসারে সাহায্য করতে  অসুস্থ বাবাকে পাশে বসিয়ে টোটো চালাতে শুরু করে।সেই সময় তৃষা স্কুল ছাত্রী। এভাবেই শুরু হয় তার জীবন সংগ্রাম।  কয়েক বছর আগে বাবা প্রয়াত হন।
তারপর থেকে সংসারের জন্য টোটোকেই ভরসা করে।  টোটো চালিয়েই স্কুলের পড়াশোনা শেষ করে  এখন যে রকম কলেজেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। বাড়িতে মা রোহিতা  বাগানের শ্রমিক । ভাই আহান, দুই বোন ইশা আলফোনসারাও পড়াশোনা করছে। মা রোহিতার একার পক্ষে সংসার টানা সম্ভব ছিল না । তৃষার  কথায়,” কয়েক বছর ধরেই টোটো চালাচ্ছি পড়াশোনাও করছি। সংসার চালাতেই আমার জীবনের এই সংগ্রাম”।
শনিবার মেটেলির উত্তর ধুপঝোরা পিপুলস ক্লাবের মাঠে বীর   বিরশা মুন্ডা জয়ন্তীর অনুষ্ঠান হয়েছে। সেখানে তৃষাকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধিত করা হয়েছে । আদিবাসী নেতা রাজেশ লাকড়া বলেন,”তৃষার জীবন কাহিনী অনবদ্য। আমরা তাকে সম্মান জানিয়েছি”।
Advertisement
Live Cricket Score
upskillninja