Explore

Search

June 21, 2026 8:36 pm

IAS Coaching

শিশু দিবস উপলক্ষে শিশু সমষ্টিগত গোষ্ঠীর পক্ষ থেকে উন্নয়নের জন্য ইচ্ছা তালিকা প্রদান

#মালবাজার: শিশু দিবস উপলক্ষে চাইল্ড নিড ইনস্টিটিউশন নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও কুমলাই গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় একটু আলাদাভাবেই পালিত হল। এদিন স্বেচ্ছাসেবী  সংস্থার উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন কুমলাই গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রাজা শর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সমষ্টিগত গোষ্ঠীর প্রতিনিধিরা। এই অনুষ্ঠানে শিশু সমষ্টিগত গোষ্ঠীর পক্ষ থেকে আগামী বছর গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে একটি ইচ্ছা তালিকা তুলে ধরা হয়। ইচ্ছা তালিকাটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন মুলক এলএসডিজিয়ের ৩ য়ের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ।
গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় আগামী বছর অগ্রাধিকারের ভিত্তিতে এই ইচ্ছা তালিকাটি গ্রাহ্য করা হবে। এদিন অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থা (সিনি)র পক্ষ থেকে ব্লক কোঅর্ডিনেটর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপপ্রধান রাজা শর্মা বলেন, শিশুদের মধ্যে থেকে এইরকম ইচ্ছা তালিকা উঠে আসা খুব ভালো লক্ষণ। উন্নয়ন নিয়ে শিশুদের ভাবনা চিন্তা ভালো লেগেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja