Explore

Search

August 10, 2026 3:38 am

IAS Coaching

শিশু দিবস উপলক্ষে মাল উদ্যানে কচি কাঁচাদের প্রকৃতি পাঠ শিবির

#মালবাজার: শুক্রবার ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামী জওহরলাল নেহেরুর ১৩৬ তম জন্ম দিবস। এই দিনটিকে শিশু দিবস হিসাবে পালন করা হয়। শিশু দিবস উপলক্ষে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এদিন নানা অনুষ্ঠান উদযাপন করা হয়। এদিন মাল পার্কে উদ্যান কর্তৃপক্ষের আমন্ত্রণ সেখানে উপস্থিত হয় নটরাজ ডান্স গ্রুপের কচিকাঁচা শিশু শিল্পীরা।
উদ্ধারের বিট অফিসার গোপাল মাঝি ও উদ্যান কর্মীরা কচিকাচাদের বিভিন্ন গাছপালার সঙ্গে পরিচয় করার। ফুলসহ বিভিন্ন গাছ বাড়িতে লাগাতে অনুপ্রাণিত করেন। প্রকৃতির খোলা অঙ্গনে শিশুরা যথেষ্ট উৎফুল্য ছিল। ডান্স গ্রুপের প্রশিক্ষিকা মৌমিতা চক্রবর্তী জানান, এজাতীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছিল।
আমাদের শিশু শিল্পীরা আগ্রহ সহকারে প্রকৃতির বিভিন্ন উপাদানের সঙ্গে পরিচিত হয়েছে। ওদলাবাড়ি ডন বসকো স্কুলে এদিন শিশুদের বিনোদনের জন্য একটি বিশেষ উদ্যানের উদ্বোধন করা হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় শিশু দিবস উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন ছিল।
Advertisement
Live Cricket Score
upskillninja