Explore

Search

August 10, 2026 3:39 am

IAS Coaching

জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা, পুনঃ নাম তুলতে ব্লক প্রশাসনের দ্বারস্থ

#মালবাজার: বহাল তবিয়তে বেঁচে আছেন, এদিকওদিক ঘুরেও বেরাচ্ছেন। চাবাগানে কাজ করছেন অথচ ভোটার তালিকায় তিনি মৃত বলে ঘোষিত এবং তার নাম বাতিল করে দেওয়া হয়েছে। নতুন করে নাম তুলতে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সেই চা বাগান শ্রমিক। আপাত অবাস্তব মনে হলেও ঘটনাটি ঘটেছে মাল ব্লকের গুডহোপ চা বাগানের করণ লাইন শ্রমিক মহল্লায়। ওই চা শ্রমিকের নাম পঞ্চায়েত ওরাও।
ওই চা শ্রমিক জানান, ২০০২ সালে আমার নাম ভোটার তালিকায় ছিল সেই সময় আমি নম্বর বুথে ভোট দিয়েছি। তারপর কয়েকবার ভোট  দিয়েছি। চলতি বছর এনআরসি’র সময় খোঁজ নিয়ে দেখি ভোটার তালিকায় আমার নাম নেই। মৃত ব্যক্তি বলে আমার নাম বাতিল করা হয়েছে। এদিক ওদিক ঘোরাফেরা করে খোঁজ নিয়ে অবশেষে নতুন করে নাম তুলতে ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছি। কিভাবে এটা ঘটলো?  তা বলতে পারবো না।
এই বিষয়ে ব্লক প্রশাসন দপ্তর থেকে জানা গেছে,  হয়তো কোন কারনে এই ঘটনা ঘটেছে। তবে ওই ব্যক্তিকে নির্দিষ্ট ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্র জমা পড়লেই যাচাই করে দেখে নিয়ে তার নাম আবার সংযোজন করা হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja