Explore

Search

August 10, 2026 4:43 am

IAS Coaching

নাগরাকাটায় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল ঘোষণা চলাকালীন সিপিএমের বিডিও অফিস অভিযান

#মালবাজার: নাগরাকাটায় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল ঘোষণা চলাকালীন সিপিএমের বিভিন্ন দাবিতে বিডিও অফিস অভিযান। ঘটনায় সাময়িক ছন্দপতন পরে স্বাভাবিক। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উত্তর কন্যা প্রশাসনিক ভবন থেকে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প ঘোষণা করেন। সেই ঘটনার মধ্যে নাগরাকাটা ব্লকের বন্যা পীড়িতদের সহায়তা প্রকল্প ছিল।
সেই সহায়তা প্রকল্প বাস্তবে মানুষের কাছে পৌঁছে দিতে নাগরাকাটা বিডিও অফিসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডিভিশনাল  কমিশনার অনুপ অগ্রাওয়াল, মালবাজার মহকুমার শাসক উৎকর্ষ খান্ডাল, মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ বিভিন্ন সরকারি আধিকারিকরা।
সেই অনুষ্ঠান চলাকালীন দেখা যায় সিপিএমের একটি মিছিল বিডিও অফিস অভিমুখে আসছে।
বিডিও অফিসের গেটের কাছে পুলিশ তাদের আটকে দেয়। সাময়িক কথাবার্তার পর পুলিশের মাধ্যমে তাদের ডেপুটেশন কপি দেওয়া হয়।
সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রামলাল মুরমু বলেন, বন্যা পীড়িত বামনডাঙ্গা, টন্ডু চা বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে আজ আমাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল। সেই মতো অনুমতি ও নেওয়া ছিল।
Advertisement
Live Cricket Score
upskillninja