Explore

Search

August 10, 2026 4:40 am

IAS Coaching

মেয়রের হাত দিয়ে ভার্চুয়াল মাধ্যমে নাগরাকাটায় বন্যা পীড়িতদের অনুদান প্রদান মুখ্যমন্ত্রীর

#মালবাজার: শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেবের হাত দিয়ে ভার্চুয়াল মাধ্যমে নাগরাকাটার বন্যা পীড়িতদের হাতে ক্ষতিপূরণ ও সরকারি অনুদান পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরকন্যা প্রশাসনিক ভবন থেকে উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্পগুলির মধ্যে বন্যা পীড়িত দের সহায়তা প্রধান কর্মসূচি ছিল।
এই কর্মসূচি অনুযায়ী নাগরাকাটা ব্লক প্রশাসন  অফিস সাজিয়ে তোলা হয়েছিল। জায়ান্ট স্ক্রিনে
ভার্চুয়াল  মাধ্যমে মুখ্যমন্ত্রী বন্যা পীড়িতদের সহায় তার কথা জানান। সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডিভিশনাল কমিশনার অনুপ অগ্রোয়াল সহ প্রশাসনিক আধিকারিকরা।
গত ৫ই অক্টোবর ভয়ংকর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা ও টন্ডু চাবাগানের বেশ কিছু অংশ। এদিন ১৪০টি পরিবারের হাতে গৃহ নির্মাণের জন্য সরকারি অনুদান তুলে দেওয়া হয়। এছাড়াও জমির পাট্টা, কৃষকদের সহায়তা কার্ড সহ বিভিন্ন প্রদান করা হয়। মেয়র গৌতম দেব বলেন, মন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য।
Advertisement
Live Cricket Score
upskillninja