Explore

Search

August 10, 2026 4:43 am

IAS Coaching

ডিসেম্বর থেকে বাড়ছে মদের দাম, অপরিবর্তিত থাকবে বিয়ার

#কোলকাতাঃ ডিসেম্বর মাসের শুরুতেই বাড়ছে মদের দাম। রাজ্যের আবগারি দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে হুইস্কি, রাম এবং বাংলা মদের দাম বাড়বে একাধিক ক্যাটেগরিতে। তবে বিয়ারের দাম বাড়ছে না, ফলে বিয়ারপ্রেমীরা আপাতত স্বস্তিতে।

নতুন নির্দেশিকা অনুযায়ী—

১৮০ এমএল বোতলে বাড়ছে ১০ টাকা

৭৫০ এমএল বোতলে বাড়ছে ন্যূনতম ৩০ টাকা

সর্বাধিক বাড়বে ৫০ টাকা বাংলা মদের ক্ষেত্রেও ঠিক একই হারে মূল্যবৃদ্ধি কার্যকর হবে বলে সূত্রের খবর।

আবগারি দফতর ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মদ প্রস্তুতকারক সংস্থাকে এই পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছে। সংস্থাগুলিকে ১ ডিসেম্বরের আগে নতুন মূল্য অনুযায়ী লেভেল বা স্টিকার তৈরি করে বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত বিদেশি কোম্পানির প্রস্তুত মদগুলির দাম সব বিভাগে সর্বাধিক হারে বাড়ছে।

রাজ্য সরকারের তরফে মূল্য সংশোধনের সুনির্দিষ্ট কারণ না জানানো হলেও, সূত্রের দাবি—কর কাঠামো ও পরিবহণ খরচ বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত। মদ বিক্রেতা ও হোটেল ব্যবসায়ীদের মতে, উৎসবের মরশুমের আগে দাম বাড়ায় বিক্রিতে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে বিয়ারের দাম না বাড়ায় বাজারে আংশিক ভারসাম্য বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja