Explore

Search

June 25, 2026 3:53 am

IAS Coaching

রাতে অগ্নিকাণ্ড ওদলাবাড়িতে ভস্মীভূত ৬টি দোকান

#মালবাজার: রাতের বেলা আগুনে পুড়ে  গেলো প্রায় ৬টি দোকান। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় মাল ব্লকের ওদলাবাড়ি বাজার এলাকায়। রাতেই দমকলের দুটি  ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে ততক্ষনে সব পুড়ে শেষ হয়ে যায়।
স্থানিয় সুত্রে জানা গেছে, গতকাল প্রায় ৯ টার নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায় ওদলাবাড়ি বাজার এলাকায় হাটের ভেতরের দোকানে। স্থানিয় মানুষজন প্রথমে একটি দোকানের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তখনই মানুষজন বুঝতে পারে দোকানের ভেতরে আগুন লেগেছে। এরপর দ্রুত আগুন আশেপাশের দোকানেও ছরিয়ে পড়ে। এরপর স্থানিয় লোকজন এবং ব্যাবসায়ীরা বাড়ি বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
পুড়ে যাওয়া দোকান সব রাতের বেলায়  বন্ধ থাকায় আগুন নেভাতে সমস্যা হয়। তবুও এলাকার মানুষ আপ্রান চেষ্টা করে যায় আগুন নেভাতে। এরপর দমকল এসে আগুন নেভাতে হাত লাগায় এবং নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের গ্রাসে পুড়ে শেষ হয়ে যায় ইন্দ্রজিৎ রায়, প্রেম শাহ,মনোজ শাহ,অশোক শাহ,রঞ্জিত শাহ,সঞ্জয় শাহদের মশলার দোকান, সব্জি দোকান এবং মুদিখানা দোকান।
কি ভাবে আগুন লাগলো তা জানা না গেলেও প্রাথমিক অনুমান সট সার্কিট থেকে আগুন লাগতে পারে। স্থানিয় মানুষ জন প্রথম অবস্থায় আগুন নেভাতে হাত না লাগানে হাটের বেশিরভাগ দোকানই পড়ে শেষ হয়ে যেত। ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja