Explore

Search

June 25, 2026 4:56 am

IAS Coaching

আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত ‘উদীরণ’ উৎসব সংখ্যা

#রায়গঞ্জ: রায়গঞ্জ থেকে প্রকাশিত উত্তরবঙ্গের মননশীল পত্রিকা ‘উদীরণ’ উৎসব সংখ্যা ,২০২৫ এর আনুষ্ঠানিক প্রকাশ হ’ল গত ২নভেম্বর।
উত্তর দিনাজপুর প্রেস ক্লাব গত আয়োজিত দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও এই উদ্বোধন অনুষ্ঠানে রায়গঞ্জ তথা জেলার বিভিন্ন এলাকা থেকে লেখক , সাংবাদিক, ,বাচিক শিল্পীর,গায়ক অংশগ্রহণ করেন। আন্তরিক মনোগ্রাহী বক্তব্য ,স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশনায় অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।

সকলের বক্তব্যেই উদীরণ পত্রিকার কন্টকাকীর্ণ হলেও সুদীর্ঘ পথচলার কথা উল্লেখ করে এই পত্রিকা যে নতুন লেখকদের একটা প্লাটফর্ম তৈরি করে দিয়ে চলেছে যা নতুনদের প্রেরণা জুগিয়ে চলেছে সে কথা সকলের বক্তব্যেই উঠে আসে। অনুষ্ঠান শুরুতে রায়গঞ্জ তথা জেলার স্বনামধন্য ক্রীড়াবিদ প্রয়াত দিলীপ কুমার বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। আন্তরিকতায় ভরপুর এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ,সুলেখক সুশীল গোস্বামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র। 

উল্লেখ্য এই পত্রিকাটি আগামী ২০২৬ সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে। এই উৎসব সংখ্যাটিতেe বাংলার খ্যাতনামা সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, ভগীরথ মিশ্র ছাড়াও সুপ্রতিষ্ঠিত গল্পকার সৌভিক সুকুমার মজুমদার, অসিত বরণ চট্টোপাধ্যায় ও সুদীপ দত্ত। এই সময়কে সামনে রেখে বিভিন্ন আঙ্গিকে লেখা সবগুলো গল্পই চমৎকার। গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন তপন কুমার সিনহা ও ডঃ রতন বিশ্বাস। সুখ পাঠ্য দুটি ভ্রমণ কাহিনী লিখেছেন বিশিষ্ট লেখকগৌরীশংকর ভট্টাচার্য ও উৎপল কুমার সিনহা।

প্রয়াত সাহিত্যিক সমরেশ বসুকে শ্রদ্ধার্ঘ্য এবং ‘রায়গঞ্জ শিশুসদন’ সম্পর্কিত লেখা দুটি সংখ্যাটির সৌকর্য বৃদ্ধি করেছে। এই সংখ্যায় খ্যাতনামা এবং প্রতিশ্রুতি সম্পন্ন কবিদের মোট ৩৯টি কবিতা রয়েছে যেগুলো প্রত্যেকটি সুনির্বাচিত। ঝকঝকে ছাপা চমৎকার প্রচ্ছদ (কৌস্তভ চক্রবর্তী) এই উৎসব সংখ্যার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক স্বপন মজুমদার। স্বাগত জানিয়ে চমৎকার বক্তব্য রাখেন উদীরণ পত্রিকার সহ সম্পাদক শুচিশুভ্রা বিশ্বাস। বাচিক শিল্পী মাধবী কুন্ডু এবং লেখিকা শুচিশুভ্রা বিশ্বাসের আবৃত্তি উপস্থিত শ্রোতৃমন্ডলীর প্রশংসা অর্জন করে।

Advertisement
Live Cricket Score
upskillninja