Explore

Search

June 25, 2026 4:52 am

IAS Coaching

চালসার সীতারাম দাস মন্দিরে ৪২ তম রাস উৎসবের সূচনা

#মালবাজার: রাস উৎসবের নাম শুনলেই আমাদের কোচবিহারের রাস উৎসবের দৃশ্য ভেসে ওঠে। কোচবিহারে মহা সমারহে রাস উৎসব হলেও ডুয়ার্সে রাস উৎসব বা মেলার সেরকম প্রচলন নেই। এরমধ্যে এক ব্যাতিক্রম চালসার সীতারামদাস রাধা গবিন্দ মন্দির। গত ৪২ বছর ধরে এই মন্দিরে বৈষ্ণব সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠান হয়ে আসছে।
চলতি বছর মঙ্গলবার সন্ধ্যায় এই মন্দিরে ৪২তম রাস উৎসবের সুচনা হয়। এই সূচনা উৎসবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন, আপগারি দপ্তরের ডেপুটি ক্যালেকটর সুপ্রকাশ মন্ডল, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যা বারলা, স্থানীয় পঞ্চায়েত সদস্যা স্বপ্না ওরাও প্রমুখ।
এদিন ধর্মীয় অধিবাস ও রাসচক্রের উদ্বোধন করা হয়। মন্দিরের সেবাইত যোগেন দাস বলেন, ডুয়ার্সে রাস পূর্নিমা উৎসব হয় না। আমরা এখানে এই চেষ্টা করছি রাস উৎসবের। এগারো দিন ব্যাপী নাম সংকৃত্তন, ভগবত পাঠ হবে। সেই সাথে প্রসাদ বিতরণ হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja