Explore

Search

June 25, 2026 4:56 am

IAS Coaching

ঋত্বিক ঘটকের জন্মদিনে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের সিনে ক্লাবের উদ্যোগে প্রদর্শিত হল ‘মেঘে ঢাকা তারা’, চলচ্চিত্র ও চলচ্চিত্রকার সম্পর্কে আলোচনায় অংশ নেন অধ্যাপক ও শিক্ষার্থীরা

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের সিনে ক্লাবের উদ্যোগে এবং মহাবিদ্যালয়ের IQAC-এর সহযোগিতায় কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক-এর জন্মদিন উপলক্ষে তাঁর অমর সৃষ্টি ‘মেঘে ঢাকা তারা’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. চন্দন রায়, IQAC Co-ordinator Dr. Nilima Moktan এবং সিনে ক্লাবের কনভেনর ও শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক Chhoden Yolmo-কে সংবর্ধনা জানিয়ে। অধ্যক্ষ ড. চন্দন রায় তাঁর সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তথ্যবহুল ভাষণে ঋত্বিক ঘটকের জীবন, সৃজনশীলতা এবং সমকালীন সমাজে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে গভীর বিশ্লেষণ উপস্থাপন করেন। তাঁর বক্তৃতা শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র ও সমাজবাস্তবতার সম্পর্ক নিয়ে নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করে।

এরপর চলচ্চিত্র প্রদর্শনের সঙ্গে সঙ্গে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক টিঙ্কু দাস এবং একই বিভাগের অধ্যাপিকা অনুরাধা পাল চলচ্চিত্রের বিভিন্ন অংশের বিশদ বিশ্লেষণ করেন। তাঁরা চরিত্রগুলির মনস্তাত্ত্বিক দিক, সামাজিক প্রেক্ষাপট এবং বিশেষ করে দেশভাগ-পরবর্তী বাস্তবতা কীভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করেছিল, তা গভীরভাবে ব্যাখ্যা করেন। তাঁদের বিশ্লেষণ শিক্ষার্থীদের চলচ্চিত্রের অন্তর্নিহিত বার্তা বুঝতে বিশেষভাবে সাহায্য করে।

বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসাহভরে চলচ্চিত্রটি উপভোগ করেন এবং আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন। অনুষ্ঠানটির শেষ পর্বে অধ্যাপক টিঙ্কু দাস সুন্দরভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর আন্তরিক বক্তব্যে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: চন্দন রায় বলেন, এই কর্মসূচি কেবল ঋত্বিক ঘটকের শিল্পভাবনা ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধা জানানোই নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে চলচ্চিত্রচর্চা ও সমাজচিন্তার প্রতি আগ্রহ জাগ্রত করার একটি অনবদ্য প্রচেষ্টা।

Advertisement
Live Cricket Score
upskillninja