Explore

Search

June 25, 2026 7:47 am

IAS Coaching

সাতসকালে গরু খুঁজতে গিয়ে হাতির আক্রমণে মৃ*ত্যু এক ব্যক্তির

#মালবাজার: সাতসকালে গরু খুজতে গিয়ে বুনো হাতির আক্রমণে মৃত্যু ঘটলো এক ব্যক্তির। মৃতের নাম শম্ভু মঙ্গোর (৫০)। বাড়ি মেটেলি ব্লকের মুর্তি নদীর ধারে  নিউখুনিয়া বস্তি এলাকায়। বনদপ্তর ও স্থানীয় সুত্রে জানাগেছে, শুক্রবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ মৃত শম্ভু মঙ্গোর বাড়ির পোষা গরু খুজতে বের হয়।
সেই সময় বস্তির পিছনে একটি ঝোপের মধ্যে থেকে একটি বুনো হাতি বেরিয়ে এসে শম্ভুর উপর আক্রমণ করে। শুড় দিয়ে পেচিয়ে আছড়ে ফেলে পদপিষ্ট করে। এরপর গ্রামবাসীদের চিৎকারে হাতিটি নদী পেরিয়ে পানঝোড়া বনাঞ্চলের দিকে চলে যায়। হাতি চলে যেতেই গ্রামবাসীরা দ্রুত শম্ভু কে নিয়ে মঙ্গলবাড়ী হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত ডাক্তার শম্ভু কে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় নিউখুনিয়া বস্তি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মীরা। বনদপ্তর  সূত্রে জানা গেছে মৃতের পরিবার সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে।
Advertisement
Live Cricket Score
upskillninja