Explore

Search

June 25, 2026 7:35 am

IAS Coaching

উল্টোপথে সান্দাকফু ট্রেকে রায়গঞ্জের ১৭ জন, হিমতার অভিনব উদ্যোগ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ পরিবারের সদস্যদের সঙ্গে প্রকৃতির সান্নিধ্যে হাঁটার এক অনন্য উদ্যোগ নিল রায়গঞ্জের হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন (হিমতা)। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে উল্টোপথে সান্দাকফু ট্রেকের উদ্দেশ্যে রওনা দিল ১৭ জনের একটি দল। তাঁদের মধ্যে রয়েছেন ৫ জন মহিলা ও ১২ জন পুরুষ।

হিমতার সম্পাদক পার্থ পাল জানান, “আমরা হিমতার সদস্যরা সারা বছর বিভিন্ন ট্রেক ও অভিযানে যাই। কিন্তু নতুন প্রজন্মকে প্রকৃতির প্রতি ভালোবাসা ও সহমর্মিতা শেখানোর জন্য এবার পরিবারের সদস্যদের নিয়েই ট্রেক আয়োজন করা হয়েছে।”

ট্রেকের ম্যানেজার সুকোমল দেবনাথ বলেন, “প্রথম দিনে আমরা গোর্খে পর্যন্ত পৌঁছাবো। এরপর আলুবাড়ি ও ফালুট হয়ে সান্দাকফু। ফেরার পথে মানেভঞ্জন হয়ে ২৯ অক্টোবর রায়গঞ্জে ফেরা।”

এই ট্রেকে বাবা-ছেলে, মা-কন্যা, দাদা-ভাই— এমনভাবে পরিবারের সদস্যরা একসঙ্গে অংশ নিচ্ছেন। পারিবারিক বন্ধন, প্রকৃতির আহ্বান ও অভিযানের রোমাঞ্চ— এই তিনের মেলবন্ধনেই জমে উঠেছে হিমতার এবারের সান্দাকফু ট্রেক।

Advertisement
Live Cricket Score
upskillninja