Explore

Search

June 25, 2026 7:40 am

IAS Coaching

পিয়ালীর অদম্য আগ্রহে, বিনামূল্যে পারিশ্রমিকে নৃত্য শিক্ষা শহরতলীতে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শিক্ষা মানে শুধুই পুঁথিগত শিক্ষা নয়—সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে দরকার নীতি শিক্ষা, মানসিক দৃঢ়তা ও বহিঃশিক্ষার চর্চা। এই বহিঃশিক্ষাই মানুষকে আত্মনির্ভর হতে সাহায্য করে, ব্যক্তিত্বকে আলাদা করে তোলে। এমন চিন্তা থেকেই রায়গঞ্জ শহরতলির রায়পুরে সমাজসেবী সংগঠন ‘উড়ান’-এর উদ্যোগে শুরু হয়েছে এক অভিনব প্রয়াস—বিনা পারিশ্রমিকে নৃত্য শিক্ষণ কেন্দ্র ‘আলোড়ন’। এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন সংগঠনেরই সদস্যা এবং নৃত্যশিল্পী পিয়ালী কুন্ডু।

উড়ান সংগঠনের সম্পাদক শুভঙ্কর ঘোষ বলেন, “সমাজে আজও বহু প্রতিভা আছে যারা অর্থের অভাবে নিজেদের দক্ষতা প্রকাশ করতে পারে না। আমাদের লড়াই সেইসব বাচ্চাদের নিয়েই—যাদের প্রতিভা আছে, কিন্তু সুযোগ নেই। আমরা চাই, এই শিশুরাও যেন সমাজের মূল স্রোতে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে।” বর্তমানে রায়পুরের এক বাসভবনে প্রতি শনিবার বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই নৃত্য প্রশিক্ষণ। শুভঙ্করবাবু জানান, ভবিষ্যতে গান ও অঙ্কন নিয়েও ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।

নৃত্যের মাধ্যমে স্বপ্ন দেখা, আত্মবিশ্বাস বাড়ানো ও সমাজে নিজের জায়গা তৈরি—এই উদ্দেশ্য নিয়েই ‘আলোড়ন’-এর যাত্রা শুরু। পিয়ালীর অদম্য আগ্রহ ও উড়ান সংগঠনের সামাজিক দায়বদ্ধতা মিলে এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja