Explore

Search

August 10, 2026 10:59 am

IAS Coaching

আবারও ধান পাহাড়া দিতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির

#মালবাজার: আবারও রাতে ধান পাহাড়া দিতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির। নাম বিশ্বনাথ ওরাও (৫০)। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের খয়েরবাড়ি এলাকায়। স্থানীয় সুত্রে জানাগেছে, মৃত বিশ্বনাথ ওরাও বুধবার রাতে হাতির গ্রাস থেকে ধান পাহারা দেবে বলে বাড়ি থেকে বেরিয়ে যান। বৃহস্পতিবার সকালে তার ক্ষতবিক্ষত মৃতদেহ ওই এলাকার একটি বাড়ির সামনে পড়ে থাকতে দেখে এক মহিলা।
এরপর জানাজানি হতেই ঘটনাস্থলে আসেন খুনিয়া বন্যপ্রান স্কোয়ার্ডের কর্মীরা এবং নাগরাকাটা থানার পুলিশ। বন কর্মীরা জানান, খবর পেয়ে এখানে এসেছি। একজনকে কাল রাতে হাতিতে মেরেছে। গত কয়েক দিন ধরে একটি মাকনা হাতি এই এলাকায় তান্ডব চালাচ্ছে। গতকাল এই হাতিটিকে ড্রাইভ করে বনে পাঠানোর সময় হটাৎ উগ্র হয়ে ওঠে।
আমাদের এক কর্মী অল্পের জন্য বেঁচে গেছে।এই মৃত ব্যাক্তির পরিবার  সরকারি নিয়ম মতো সবরকম ক্ষতিপূরণ পাবে। স্থানীয় বাসিন্দা ভীম ছেত্রী বলেন, আমাদের এই এলাকায় গত কিছু দিন ধরে একটি মাকনা ও একটি দাঁতাল হাতি খুব উৎপাত করছে। কয়েক জনের মৃত্যু হয়েছে। ফসল খেয়ে চলে যাচ্ছে। বনদপ্তরের ব্যবস্থা নেওয়া উচিত।
Advertisement
Live Cricket Score
upskillninja