Explore

Search

August 10, 2026 12:08 pm

IAS Coaching

ভাটিনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাটিনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো ভাটিনগ্রাম আদিবাসী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মালদার হবিবপুরের দল ও উত্তর দিনাজপুরের কসবা গ্রামের দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে ১–০ গোলে জয় ছিনিয়ে নেয় হবিবপুর মালদার দল। খেলার মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উচ্ছ্বাসের পরিবেশ।

উক্ত ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবী ফেলুরাম সরকার, স্থানীয় পঞ্চায়েত সদস্য রাধাকান্ত রায় এবং কর্মচারী ফেডারেশনের জেলা সহ সম্পাদক সুব্রত চক্রবর্তী প্রমুখ। অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আয়োজক সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফুটবল টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ ক্রীড়াপ্রেমী তরুণদের মধ্যে দলগত মনোভাব ও ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা। অনুষ্ঠানের শেষে অতিথি ও আয়োজকদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও সম্মাননা।

Advertisement
Live Cricket Score
upskillninja