Explore

Search

August 10, 2026 12:15 pm

IAS Coaching

উৎসবের মরশুমে ক্রেতা সচেতনতার উদ্যোগ জেলা প্রশাসনের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উৎসবের মরশুমে কেনাকাটার হিড়িকে ক্রেতারা যাতে প্রতারিত না হন, সেদিকে নজর রাখছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। ক্রেতা সুরক্ষা ও সচেতনতায় অভিনব পদক্ষেপ নিল জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর। গমীরা ও পুতুলনাচের মতো লোকশিল্পীদের মাঠে নামিয়ে, গ্রামীণ জনপদে শুরু হয়েছে সচেতনতার প্রচার।

উপভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে তথ্যসমৃদ্ধ ও সুসজ্জিত একটি ট্যাবলো জেলার প্রতিটি ব্লক ও পৌরসভায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছে। ট্যাবলোর মাধ্যমে জানানো হচ্ছে — পণ্য কেনার সময় নির্দিষ্ট দামের ট্যাগ, মেয়াদ, বিল নেওয়ার অধিকার এবং অভিযোগের পথ সম্পর্কে বিস্তারিত তথ্য।

এছাড়াও দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘মাঙ্গলিকা মুখা’ দল মুখোশ পরে হাটে-বাজারে গান ও নাটিকার মাধ্যমে সচেতনতা ছড়াচ্ছেন। লোকশিল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে — “সচেতন ক্রেতাই প্রকৃত শক্তিশালী নাগরিক।”

দপ্তরের উত্তর দিনাজপুর জেলার সহ-অধিকর্তা প্রবীর অধিকারী বলেন, উৎসবের মরশুমে বাজারে ভিড় বাড়ে, তখন অনেক সময় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেয়। তাই এই সময়টাই ক্রেতাদের সচেতন করার সবচেয়ে উপযুক্ত সময়। আমাদের লক্ষ্য— প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে ক্রেতা যেন নিজের অধিকার সম্পর্কে জানেন।

Advertisement
Live Cricket Score
upskillninja