Explore

Search

August 10, 2026 12:09 pm

IAS Coaching

বনদপ্তরের দ্রুত পদক্ষেপে উদ্ধার বেগুনি জলমুরগী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সামাজিক মাধ্যমে খাঁচায় বন্দি দুটি বন্যপাখির ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসে রায়গঞ্জ বনদপ্তর। সূত্র অনুযায়ী, এক ব্যক্তি নিজের সামাজিক মাধ্যমের প্রোফাইলে দুটি জলমুরগীকে (Purple Swamphen) খাঁচায় বন্দি অবস্থায় পোস্ট করেন। খবর পেতেই বনদপ্তরের কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নেন এবং অভিযানের মাধ্যমে উদ্ধার করেন ওই দুটি বেগুনি রঙের সুন্দর জলমুরগীকে।

বন্যপ্রাণ সুরক্ষা আইনে এই প্রজাতির পাখিকে ধরা বা বন্দি করে রাখা দণ্ডনীয় অপরাধ। বনদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পাখিগুলিকে প্রাথমিকভাবে পরীক্ষা করে পরে তাদের স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে।

রায়গঞ্জ বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানিয়েছে, “বন্যপ্রাণ সংরক্ষণে সকলের সচেতন হওয়া দরকার। কোনও বন্যপ্রাণ খাঁচায় দেখা গেলে বা কেউ পোষ মানানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে বনদপ্তরকে জানান।” চোখধাঁধানো বেগুনি পালক, লাল ঠোঁট ও লম্বা পা—এই জলমুরগীগুলি জলাশয়ের ধারে ঘাস ও পানা-বনে বাসা বাঁধে। তাদের মুক্তি পেয়ে ফের প্রকৃতির কোলে ফিরে যাওয়া নিঃসন্দেহে এক ইতিবাচক দৃষ্টান্ত।

Advertisement
Live Cricket Score
upskillninja