Explore

Search

August 10, 2026 1:08 pm

IAS Coaching

ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত বিজেপির সাংসদ ও বিধায়ক, প্রতিবাদে থানা ঘেরাও

#মালবাজার: শনিবারের প্রবল বর্ষণ ও নদীর জলোচ্ছ্বাসে নাগরাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বন্যা পীড়িত হয় প্রায় ১৫০০০ মানুষ। বানহানির ঘটনাও ঘটে। গাঠিয়া নদীর প্রবল জলোচ্ছাসে টানাটানি ব্রিজ এলাকার পূর্বাংশ বিধ্বস্ত হয়ে পড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন হয় বামনডাঙ্গা টন্ডু  চা বাগান সহ মডেল  ভিলেজ এলাকা। বন্যা পীড়িত হয় ওই চা বাগানের বহু মানুষ। প্রশাসনের পক্ষ থেকে রবিবার থেকেই ত্রানের ব্যবস্থা করা হয়েছিল।
সোমবার ওই এলাকার মানুষের কাছে ত্রান পৌঁছে দিতে গিয়েছিলে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও বিজেপির সাংসদ খগেন মুরমু সহ বেশ কয়েকজন। টানাটানি ব্রিজ পার হতেই তাদের ঘিরে ধরে কিছু মানুষ। বিধায়ক ও সাংসদদের উপরে হামলা চালায়। গাড়ির কাচ ভেঙ্গে দেয়া হয়। মাথা থেকে রক্ত ঝরতে থাকে সাংসদ খগেন মুর্মুর।
এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।
মঙ্গলবার মালবাজার শহরে বিজেপির নেতা কর্মীরা মিছিল করেছে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। চত্বরে দাঁড়িয়ে বিক্ষোভ  প্রদর্শন করেন। অভিযুক্তদের শাস্তির দাবি জানান।
পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা আটোশাটো করা হয়।
একটা সময় দেখা যায় থানার চত্বরে পুলিশ ও বিজেপি কর্মীরা মুখোমুখি দাঁড়িয়ে আছে।
এদিন বিজেপির এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন মাল টাউন মন্ডলের সভাপতি নবীন সাহা, বিধানসভা আহ্বায়ক রাকেশ নন্দী, উত্তর মন্ডল  সভাপতি প্রকাশ তিরকি, শ্রমিক নেতা মহেশ বাগে সহ অন্যান্যরা।
Advertisement
Live Cricket Score
upskillninja