Explore

Search

June 25, 2026 12:11 pm

IAS Coaching

উত্তর দিনাজপুরে দেখা মিলল বিরল চেস্টনাট-উইংড কোকিল

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুরে দেখা গেল এক বিরল পরিযায়ী পাখি—চেস্টনাট-উইংড কোকিল (Chestnut-winged Cuckoo)। মঙ্গলবার রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় প্রাকৃতিক পরিবেশে এক প্রাপ্তবয়স্ক চেস্টনাট-উইংড কোকিল-এর ছবি তোলেন পাখিপ্রেমী ক্ষীরোদ সরকার। এমন পাখির সন্ধান পেয়ে তিনি নিজেও অবাক। এর আগে এই পরিযায়ী পাখির হদিশ এই অঞ্চলে কেউ পেয়েছে কিনা, সন্দেহ প্রকাশ করেন তিনি।

তাঁর কথায়, এই প্রজাতির কোকিল পশ্চিমবঙ্গে সাধারণত খুবই কম দেখা যায়। এটি মূলত একটি গ্রীষ্মকালীন প্রজননকালীন অতিথি পাখি, যা প্রজননের সময় ভারতে প্রবেশ করে। সাধারণত পাহাড়ি ও অরণ্য ঘেরা অঞ্চলে এদের দেখা মেলে, তবে সমতলের উত্তর দিনাজপুর জেলায় এই দর্শন অত্যন্ত বিরল বলেই জানিয়েছেন পক্ষীবিদরা।

ক্ষীরোদ সরকারের ক্যামেরায় বন্দী এই পাখির দেখা মিলতেই স্থানীয় প্রকৃতিপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। পরিবেশ কর্মী শঙ্কর ধরের মতে, এই ধরনের দর্শন প্রমাণ করে যে জেলার প্রাকৃতিক পরিবেশ এখনো পরিযায়ী পাখিদের জন্য আকর্ষণীয় আশ্রয় হিসেবে টিকে আছে।

Advertisement
Live Cricket Score
upskillninja