Explore

Search

June 25, 2026 1:22 pm

IAS Coaching

অসুস্থ গন্ধগোকুল উদ্ধার, বনদপ্তরের হাতে তুলে দিল স্থানীয়রা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ মহাসপ্তমীর সকালেই রায়গঞ্জ শহরে এক বিরল ঘটনার সাক্ষী থাকল উকিলপাড়া এলাকা। স্থানীয় এক সরকারি আধিকারিকের বাড়ির পেছন থেকে উদ্ধার করা হল একটি অসুস্থ গন্ধগোকুল। জানা গেছে, মহাষষ্ঠীর রাতেই অসুস্থ অবস্থায় প্রাণীটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

রাতভর নজরে রাখেন তাঁরা, জল দিয়েও প্রাণীটির অবস্থার দিকে খেয়াল রাখেন। সপ্তমীর সকাল হতেই খবর দেওয়া হয় রায়গঞ্জ বনদপ্তরের রেঞ্জারকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বনদপ্তরের কর্মীরা অসুস্থ গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। 

বনদপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন, আপাতত প্রাণীটির চিকিৎসা রায়গঞ্জ কুলিকের স্বাস্থ্য কেন্দ্রে করা হবে। সুস্থ হয়ে উঠলে গন্ধগোকুলটিকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। স্থানীয়দের উদ্যোগে সময়মতো বনদপ্তরের হাতে তুলে দেওয়ায় প্রাণীপ্রেমীরা স্বস্তি প্রকাশ করেছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja