Explore

Search

June 25, 2026 1:19 pm

IAS Coaching

রাজ্য সরকারের কর্মচারী সমিতির শারদ সম্মান প্রদান

#নিউজ বৃত্তান্ত, রায়গঞ্জঃ শনিবার পঞ্চমীর সন্ধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে রায়গঞ্জ শহরের চারটি পুজো কমিটিকে শারদ সম্মান ২০২৫ সেরা পুজোর স্বীকৃতি প্রদান করা হয়।

এই স্বীকৃতি পেয়েছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব, বিপ্লবী, অনুশীলনী ও সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। জেলার অন্যান্য ব্লক থেকেও মোট ১৪টি পুজো কমিটিকে এই শারদ সম্মান প্রদানের ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি সুবীর মজুমদার, জেলা কার্যকরী সভাপতি নবীন কুমার দাসসহ একাধিক বিশিষ্ট সদস্য। জেলা সহ সম্পাদক সুব্রত চক্রবর্তী জানান, “শিল্প, সংস্কৃতি ও সামাজিক বার্তা—এই তিনটি ক্ষেত্রকে ভিত্তি করেই পুজোগুলিকে সম্মান প্রদান করা হচ্ছে। আগামী দিনে জেলার সব ব্লক থেকেই নির্বাচিত কমিটিগুলিকে একইভাবে শারদ সম্মান ২০২৫-এ ভূষিত করা হবে।” রায়গঞ্জ শহরের পুজো উদ্যোক্তারা এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত। তাঁদের মতে, এই সম্মান ভবিষ্যতে আরও নতুনত্ব এবং সামাজিক উদ্যোগে উৎসাহ যোগাবে।

Advertisement
Live Cricket Score
upskillninja