Explore

Search

June 25, 2026 2:24 pm

IAS Coaching

নিউজ বৃত্তান্তের খবরের জের, আটক ট্রাক্টর দিয়েই কুলিক বনাঞ্চলের নোংরা সাফাই করালো বনদপ্তর

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বৃহস্পতিবার সকালে নিউজ বৃত্তান্তে প্রকাশিত হয় কুলিক বনাঞ্চলের মধ্যে রাতের অন্ধকারে ফেলা প্রচুর শহুরে আবর্জনার খবর। স্তুপাকারে জমে থাকা সেই নোংরা দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছিল। স্থানীয় মানুষ থেকে পরিবেশপ্রেমীরা বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসে রায়গঞ্জ বনবিভাগ। বৃহস্পতিবারই আটক করা হয় শহরের নোংরা আবর্জনা বোঝাই একটি ট্রাক্টর। এদিন আটক করা সেই ট্রাক্টরকে দিয়েই সাফাই করানো হল সমস্ত নোংরা আবর্জনা।

এই ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে তাদের দাবি, ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনকে আরও কঠোর নজরদারি চালাতে হবে। স্থানীয় সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য বলেন, “এভাবে বনাঞ্চলের পাশে আবর্জনা ফেলা একেবারেই অগ্রহণযোগ্য। এতে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি জীবজন্তুর জীবনও হুমকির মুখে পড়ছে। প্রশাসনকে অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে হবে।”

অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে বাইরের কিছু দুষ্কৃতী ট্রাক ভরে আবর্জনা এনে ফেলে রেখে যাচ্ছে। ভোর হলে দুর্গন্ধে সাধারণ মানুষের পথ চলা দুষ্কর হয়ে ওঠে। অথচ কুলিক বনাঞ্চল একটি পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। সেখানে এই পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

এই বিষয়ে বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান, “বিষয়টি আমরা অত্যন্ত দ্রূততার সাথে দেখেছি। একটি ট্রাক্টর আটক করা হয়েছিল এবং তাদের দিয়েই সাফাই করানো হয়েছে। জেসিবি এবং ট্রাক্টর মিলে সব নোংরা আবর্জনার স্তূপ তুলে নিয়ে গেছে। সাধারণ মানুষ প্রতিবাদ করায় ট্রাক্টর আটক সম্ভব হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja