Explore

Search

June 25, 2026 2:27 pm

IAS Coaching

আবারও ট্রেনের ধাক্কায় মৃত শাবক হাতি জখম মা হাতি

#মালবাজার: আবার ট্রেনের ধাক্কায় নিহত হল এক সাব এডাল্ট হাতি। বুধবার রাত সাতটা দশ নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে কালিম্পং জেলার মংপংপুলিশ থানা, এলাকার ডাঙাপাড়া এলাকা রেলওয়ে ট্রাকে ৩০/১,পিলার সংলগ্ন এলাকায়।,আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ গামী ১৩১৫০ ডাউন কাঞ্চনক্ন্যা, এক্সপ্রেসের ধাক্কায় প্রান দিতে হল এক বাচ্চা হাতিকে। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য তৈরী হয়।
খবর পেয়ে ছুটে যান মংপং পুলিশ ফাঁড়ির ওসি।চলে আসেন রেল ও বনবিভাগের আধিকারিকরা। বন্যপ্রানী বিভাগের উত্তরবঙ রেঞ্জের মুখ্য বনপাল ভাস্কর জে ভি হাতির  নিহত হওয়ার খবর স্বীকার করেছেন। তিনি বলেন, বড় কর্মীরা মা হাতির খোজ করছে এবং তার উপর নজর রাখছে”। রেলের আধিকারিকরা চলে আসেন।ছিলেন পুলিশ, আধিকারিকরা।বৃহস্পতিবার সকালে মৃত হাতিটির ময়নাতদন্ত করা হয়। পরে পুড়িয়ে ফেলা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র গত সোমবার আলিপুরদুয়ার রেলের দপ্তরে শিলিগুড়ি ও আলিপুরদুয়ার পর্যন্ত রেল পথে হাতির মৃত্যু নিয়ন্ত্রণ নিয়ে বন ও রেলের উচ্চ পর্যায়ে বৈঠক হয়।গত দুই বছরে হাতির মৃত্যু হয়নি এজন্যে সন্তোষ প্রকাশ করেছিল। সেই রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে আবার মৃত্যু ঘটলো হাতি শাবকের। জখম তা মা। রেলে আলিপুরদুয়ার বিভাগীয় আধিকারিক দেবেন্দ্র সিং বলেন, ট্রেন নিয়ন্ত্রিত ৩০ কিমি/ ঘন্টা গতিতে চলছিল। হাতির দল আচমকা রেল লাইনে উঠে পড়ে। আপদকালীন ব্রেক কসেও বিপদ এড়ান যায়নি।
রেল দপ্তর সুত্রে জানা গেছে যে ট্রেনের লোকো পাইলটের মতে তিনি দেখেন সামনে,একটা হাতির দল।দ্রুত ব্রেক কষেন। কিন্তু দেরী হয়ে গেছে। একটা, মাদী হাতি ধাক্কা খেয়ে ছিটকে পাশের জঙলে পড়ে। আর কোন হাতি আহত বা নিহত হয়েছে কিনা বনদপ্তর খোজ করে দেখছে।রেলের ডি আর এম বলেন কেন এই ঘটনা হল তদন্ত করে দেখা হচ্ছে। দুই বছর পরে এই লাইনে হাতি ট্রেনে কাটা পড়ল।
Advertisement
Live Cricket Score
upskillninja