Explore

Search

August 10, 2026 4:15 pm

IAS Coaching

রাতের অন্ধকারে কুলিক বনাঞ্চলে আবর্জনার স্তূপ, ক্ষোভ স্থানীয়দের

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ কুলিক বনাঞ্চলের মধ্যে দিয়ে চলে গেছে শিলিগুড়ি মুখী পুরোনো ৩৪ নম্বর জাতীয় সড়ক। সেই সড়কের ধারে রাতের অন্ধকারে কেউ বা কারা ফেলে দিয়ে গেছে প্রচুর পরিমাণ নোংরা আবর্জনা। স্তুপাকারে জমে থাকা সেই জঞ্জাল এখন তিতিবিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সাধারণ মানুষের কাছে। দুর্গন্ধের পাশাপাশি বনাঞ্চলের পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য বলেন, “এভাবে বনাঞ্চলের পাশে আবর্জনা ফেলা একেবারেই অগ্রহণযোগ্য। এতে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি জীবজন্তুর জীবনও হুমকির মুখে পড়ছে। অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া দরকার।”

অভিযোগ, রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে বাইরের কিছু লোক ট্রাক ভরে আবর্জনা এনে ফেলে যাচ্ছে এই এলাকায়। ফলে সকালবেলা স্থানীয়রা দুর্গন্ধে পথ চলা দুষ্কর হয়ে পড়ছে। এদিকে কুলিক বনাঞ্চল পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। সেই জায়গায় এমন নোংরা পরিবেশ তৈরি হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

এ প্রসঙ্গে বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা বা কারা এই কাজে যুক্ত, তা চিহ্নিত করতে নজরদারি বাড়ানো হবে। ইতিমধ্যেই একটি ট্রাক্টর আটক করা হয়েছে। তাদেরকে দিয়েই সবটা সাফাই করানো হবে। স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত সড়ক থেকে আবর্জনা সরিয়ে নিয়ে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

Advertisement
Live Cricket Score
upskillninja