Explore

Search

August 10, 2026 4:12 pm

IAS Coaching

মোদীর জন্মদিনে কালিয়াগঞ্জে রক্তদান শিবির

#কালিয়াগঞ্জঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে সেবা সপ্তাহ। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জের হনুমান ভবনে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। উদ্যোগ নেয় ভারতীয় জনতা পার্টির কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটি।

শিবিরে মোট ১৯ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানিয়েছেন টাউন প্রেসিডেন্ট অপূর্ব রায়। তিনি জানান, মোদীর জন্মদিনকে সমাজসেবামূলক কাজে স্মরণীয় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, এস সি মোর্চার সভাপতি তরনী কান্ত রায়, যুব মোর্চার সভাপতি আনন্দ পাশোয়ান, শতাধিকবার রক্তদানকারী সন্তোষ বেঙ্গানী সহ একাধিক নেতৃত্ব। শহরে এই ধরনের উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়। বিজেপি নেতৃত্বরা জানান, আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja