Explore

Search

August 10, 2026 4:11 pm

IAS Coaching

দুর্গাপুজো কার্নিভালের প্রস্তুতি বৈঠক, জেনে নিন বিস্তারিত

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ মঙ্গলবার আসন্ন দুর্গাপুজো কার্নিভাল ঘিরে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল কর্ণজোড়ায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলার জেলাশাসকের অফিসে। জানা গেছে, এবছরও গীতাঞ্জলি মোড়েই তৈরি হবে মূল মঞ্চ। শোভাযাত্রা শুরু হবে শিলিগুড়ি মোড় থেকে এবং শেষ হবে ঘড়িমোড়ে। আগামী ৪ঠা অক্টোবর, শনিবার এই বর্ণাঢ্য কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে।

বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর গুলোর অভিজ্ঞতার আলোকে এবছর পুজো কমিটিগুলোকে বিশেষভাবে সতর্ক করা হবে। মণ্ডপ থেকে কার্নিভালে অংশগ্রহণকারী দলগুলিকে সময় মেনে উপস্থিত থাকা, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সাংস্কৃতিক পরিবেশনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

আধিকারিকেরা জানিয়েছেন, “এই কার্নিভাল শুধুমাত্র উৎসবের আনন্দ নয়, জেলার সাংস্কৃতিক পরিচয়কেও তুলে ধরে। তাই সকলের সহযোগিতা জরুরি।”

প্রশাসন সূত্রে খবর, শোভাযাত্রার রুটে যান নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা থাকবে। পাশাপাশি দর্শকদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে বিপুল পুলিশবাহিনী।

পুজোর আবহে উৎসবপ্রেমী মানুষের কাছে দুর্গাপুজো কার্নিভাল এক অন্যতম আকর্ষণ। এবছরও জেলার মানুষের চোখ থাকবে ওই দিন গীতাঞ্জলি মোড়ের মূল মঞ্চ এবং রঙিন শোভাযাত্রার দিকে।

Advertisement
Live Cricket Score
upskillninja