Explore

Search

August 10, 2026 4:15 pm

IAS Coaching

উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনেই সন্তান প্রসব, পরীক্ষা হল হাসপাতালে

#রায়গঞ্জঃ অভাবনীয় দৃশ্য রায়গঞ্জে। সাবধান হাই স্কুলের ছাত্রী সামনুর খাতুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনেও নিজের কর্তব্য থেকে পিছিয়ে যাননি। রবিবার বিকেলে প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে ভর্তি করা হয় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। সোমবার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা। ঠিক সেই দিনই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে কোলজুড়ে এল এক সন্তান।

কিন্তু সন্তান প্রসবের মতো কঠিন পরিস্থিতির মাঝেও পরীক্ষায় বসার ইচ্ছা থেকে সরে আসেননি সামনুর। ওই হাসপাতালেই বিশেষ ব্যবস্থায় তৈরি হয় পরীক্ষার সিট। পর্যবেক্ষকের উপস্থিতিতে সেখানে প্রশ্নপত্র হাতে পান ওই ছাত্রী। দৃঢ় মনোবল নিয়ে লিখতেও বসেন তিনি।

জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ড. সুব্রত সাহা বলেন, সামনুর খাতুনের পরীক্ষাকেন্দ্র ছিল রসাখোয়া হাই স্কুল। কিন্তু তার শারীরিক পরিস্থিতি বিবেচনা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সুপারিশ ও শিক্ষা দপ্তরের তরফে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। ছাত্রীটির অদম্য মানসিক শক্তি ও চেষ্টা আমাদের সকলকেই অনুপ্রাণিত করেছে।

শিক্ষা মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলে সামনুর খাতুনের এই লড়াকু মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ। একদিকে মাতৃত্ব, অন্যদিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ— দুই দায়িত্বই সমানভাবে সামলে দিলেন সামনুর। তাঁর এই দৃঢ়তা এখন রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরে আলোচনার কেন্দ্রে।

Advertisement
Live Cricket Score
upskillninja