Explore

Search

June 25, 2026 3:40 pm

IAS Coaching

দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মহানন্দপুরে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির

#চন্দ্র নারায়ণ সাহা, ইটাহারঃ সোমবার ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় স্থানীয় মহানন্দপুর এম এস কে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী কর্মসূচী আমাদের পাড়া আমাদের সমাধান। আশরাফপুরের একটি বুথ এবং মহানন্দপুরের দুটি বুথ মিলিয়ে এই কর্মসূচী সম্পন্ন হয়।

শিবিরে সরকারি পরিষেবাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পের নানা সুবিধাও প্রদান করা হয়। ফলে স্থানীয় মানুষজন বিপুল উৎসাহ নিয়ে শিবিরে হাজির হয়ে নিজেদের সমস্যা ও দাবি তুলে ধরেন।

এই উপলক্ষে শিবিরে উপস্থিত ছিলেন জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট সন্দীপ রায়, ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার, ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন, দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সরকার, পঞ্চায়েত সদস্য রাধাকান্ত রায়, পঞ্চায়েত সহায়ক সুব্রত চক্রবর্তী প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ নানান সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা দ্রুত পাবেন। ফলে মানুষের সমস্যা সমাধানে আরও গতি আসবে বলে আশাবাদী প্রশাসন।

Advertisement
Live Cricket Score
upskillninja