Explore

Search

June 25, 2026 3:42 pm

IAS Coaching

ব্যাবসায়ীকে ভয় দেখিয়ে টাকার দাবি পুলিশের হাতে আটক এক ব্যক্তি

#মালবাজার: মাল ডেইলি মার্কেট এলাকার এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকার দাবি করার অভিযোগ পুলিশের হাতে আটক হলো এক ব্যাক্তি। জানাগেছে, শনিবার দুপুরে নিজেকে মাদক বিরোধী স্বেচ্ছাসেবী  সংস্থার কর্মী পরিচয় দিয়ে সঞ্জীব দাস নামে এক ব্যক্তি মাল ডেলি মার্কেট এলাকায় চন্দন রায় নামের এক ব্যবসায়ীর কাছে আসেন। ওই ব্যক্তি চন্দন রায় কে বলেন যে তিনি অপ্রাপ্তবয়স্ক বালিকার কাছে গুটকা বিক্রি করেছেন।
এই কাজের জন্য তার বিরুদ্ধে মামলা হবে এবং জরিমানা দিতে হবে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ভিড় জমে যায়। স্থানীয় ব্যবসায়ীরা ওই ব্যক্তির পরিচয় জানতে চান।  ওই ব্যক্তি নিজকে সঞ্জিত দাস বলে পরিচয় দেন কিন্তু কোন বৈধ পরিচয় পত্র দেখাতে পারেননি। ঘটনায় বাকবিতণ্ডা শুরু হতেই মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাক্তিকে আটক করে। এই বিষয়ে চন্দন রায় বলেন, দুইদিন আগে এক মহিলা আমার দোকানে এসেছিলে।
পূজা উপলক্ষে তারা বিশেষ কাজে মাল বাজারে থাকবেন বলে জানান। দোকান থেকে জিনিসপত্র কিনবেন বলে জানান। তারপর ফোন নম্বর নিয়ে চলে যান। গতকাল একটি ফোন আসে সেই ফোনে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি জানান, আপনি বাচ্চাদের কাছে গুটকা বিক্রি করে ফেসে গেছেন। আমাদের মহিলা কর্মীরা সব ভিডিও রেকর্ডিং করেছে। এই বলে ওই ব্যক্তি আমার কাছে এক লক্ষ টাকা দাবি করে।
আজ এক মহিলাকে সাথে নিয়ে এসেছিল।টাকার দাবি করে।  আমি আশেপাশের ব্যবসায়ীদের ডাকতেই বাক বিতন্ডা হয়। পরে পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জিত দাস নিজকে শিলিগুড়ির বাসিন্দা বোলে পরিচয় দেন। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
Advertisement
Live Cricket Score
upskillninja