Explore

Search

June 25, 2026 5:53 pm

IAS Coaching

শহর জুড়ে আবর্জনার স্তূপ, নাজেহাল সাধারণ মানুষ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বিশ্বকর্মা পুজোর রাতে এক চরম অব্যবস্থার সম্মুখীন হল রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ। প্রতিটি ওয়ার্ডের গলির মুখে, বাজার চত্বর থেকে শুরু করে জনবহুল রাস্তার পাশে—সব জায়গাতেই স্তূপ হয়ে রইল নোংরা আবর্জনা। দুর্গন্ধে হাঁসফাঁস অবস্থা পথচারীদের।

শহরের বিভিন্ন পুজোমণ্ডপে ছিল ভিড়, তার মধ্যেই আবর্জনার দুর্গন্ধে বিরক্ত হলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বহুদিন ধরেই নিয়মিত ময়লা পরিষ্কারের কাজ হচ্ছে না। পৌরসভার তরফে সময়মতো আবর্জনা না তোলায় পরিস্থিতি চরমে উঠেছে। স্থানীয় বাসিন্দা তাপস মণ্ডলের কথায়, “শহরের চেহারা দিন দিন নোংরা হয়ে যাচ্ছে। ছোট থেকে বড় সবাই এই নোংরার মধ্যে দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে। এত আবর্জনায় রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল।”

এদিকে ব্যবসায়ীদের. পক্ষে রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, আবর্জনার স্তূপের কারণে দোকানে ক্রেতারা আসতে চাইছেন না। বিশ্বকর্মা পুজোর আনন্দকে ম্লান করে দিল এই চরম অস্বাস্থ্যকর পরিস্থিতি। শহরবাসীর একটাই দাবি—অবিলম্বে আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা হোক এবং নিয়মিতভাবে তা বজায় রাখা হোক।

যদিও রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রায়গঞ্জ পুরসভা নিয়মিত শহরের নোংরা আবর্জনার স্তূপ সাফ সাফাই করে। কিন্তু বিশ্বকর্মা পুজোয় কর্মীরা সাফ সাফাই করলেও ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলোতে পুজোর কারনে আবর্জনার স্তূপ বেশি হয়েছে। কর্মীরা রাস্তায় নামলেই আবর্জনা ২ মিনিটে সাফাই হয়ে যাবে।

Advertisement
Live Cricket Score
upskillninja