Explore

Search

June 25, 2026 6:00 pm

IAS Coaching

প্রবল বর্ষণে ঘর ভেঙে জখম এক চা শ্রমিক

#মালবাজার: গভীর রাতে প্রবল বর্ষনে ভেঙে পড়লো দোচালা টালির ঘর। তাতেই গুরুতর জনক হলো এক চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে মালবাজার শহর সংলগ্ন রাজা চাবাগানের ইউনিয়ন লাইন শ্রমিক মহল্লায়। জখম ওই চা শ্রমিক বর্তমানে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সুত্রে জানাগেছে, রবিবার রাতে ডুয়ার্স জুড়ে চলছিল প্রবল বর্ষন। প্রবল বর্ষনের রাতে চাবাগানের অন্যান্য শ্রমিকদের মতো টালির চাল ও দরমার বেরা দেওয়া ঘরে স্ত্রী উর্মি খেড়িয়া ও দুই সন্তান সহ রাত্রি যাপন করছিল নওল খেড়িয়া নামের এক চা শ্রমিক। গভীর রাতে আচমকা হুড় মুড়িয়ে ভেঙে পড়ে টালির চাল ও দরমার বেড়া। টালির চাল ও শাল কাঠের খুটি পড়ে গুরুতর জখম হন নওল খেড়িয়া (৪৮)।
স্ত্রী ও সন্তানদেরও আঘাত লাগে। শব্দ শুনে শ্রমিক  মহল্লার বাসিন্দারা ছুটে আসে এবং ভাঙ্গা টালি ও বেড়া সরিয়ে উদ্ধার করে নওল ও তার পরিবারের সদস্যদের। নওল খেড়িয়ার আঘাত গুরুতর থাকায় দ্রুততাকে নিয়ে আসা হয় মাল সুপার স্পেশালটি হাসপাতাল। বর্তমানে এসে সেখানে চিকিৎসাধীন।
সোমবার সকালে ওই শ্রমিক মহল্লায় গিয়ে দেখা গেল দর্মার বেড়া ভেঙে পড়ে রয়েছে। মাটির ভিটের ওপর  ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের জিনিসপত্র। ব্লক প্রশাসন ও স্থানীয় রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই শ্রমিক পরিবারের প্রতি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে । ইতিমধ্যেই প্রাথমিক ত্রাণ সামগ্রী শ্রমিক পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja