Explore

Search

August 10, 2026 9:24 pm

IAS Coaching

নিদাম চাবাগানে মুন্ডুহীন ক্ষতবিক্ষত যুবকের মৃতদেহ উদ্ধার

#মালবাজার: চাবাগানের এক ঝোড়ার মাঝ থেকে মুন্ডুহীন ক্ষতবিক্ষত এক যুবকের মৃতদেহ উদ্ধার করলো মাল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের নিদাম চাবাগানের ৯৫ নম্বর সেকসনে। মৃত যুবকের নাম রুপচাঁদ ওরাও (২২)। বাড়ি ওই চাবাগানে। চা বাগানের কর্মী এতোয়া মুন্ডা জানান, মৃত যুবক গত ৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল। তার পরিবার থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার করেছিল।
অবশেষে আজ সকালে নিদাম চাবাগান ও রাজা চাবাগানের সংযোগ এলাকায় একটি ঝোড়ার মধ্যে তার মৃতদেহ পাওয়া যায়। যুবকের দেহ মুন্ডুহীন ও ক্ষতবিক্ষত ছিল। খবর পেয়ে মাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কিভাবে মৃত্যু হয়েছে তা পরিস্কার নয়। মাল থানার সুত্রে জানাগেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Advertisement
Live Cricket Score
upskillninja