Explore

Search

August 10, 2026 9:23 pm

IAS Coaching

পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি: পীযুষ মিশ্র

#মালবাজার: আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে তৃণমূলের কর্মী সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সেই বিষয়ে তেসিমলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিল। কিন্তু, পুলিশ বেশ কয়েকদিন পার হয়ে গেল কোন পদক্ষেপ নেয়নি। আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি কর্মসূচি। :যদি কেউ সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর কথা বিডিও কিংবা গ্রাম পঞ্চায়েতের প্রধানের। কিন্তু তারা সেটা করেননি। সেই দায়িত্ব পালন করেছে বিরোধী দলনেতা। কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নেয়নি”।
সোমবার মালবাজার শহরে এসে দলীয় কার্যালয় এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান সিপিআইএময়ের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র। এদিন এই সাংবাদিক সম্মেলনে তিনি সরকারি প্রকল্প “আমাদের পাড়া আমাদের সমাধান ” প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, আপনারা জানেন এই এলাকায়  প্রশাসন ডাম্পার মালিক, তৃণমূলের ঠিকাদারদের স্বার্থ রক্ষা করে চলে।
আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচীর মধ্যে দিয়ে সাধারণ মানুষের কতটুকু সমস্যার সমাধান হবে তা নিয়ে সন্দেহ আছে। কবে তৃণমূল আশ্রিত ঠিকাদারদের স্বার্থ অবশ্যই রক্ষিত হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন আগে মাল ব্লকের তেসিমলা  গ্রাম পঞ্চায়েত এলাকার ২০/১৩৮-৩৯-৪০ নাম্বার বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির শিবির বসেছিল।
সেই শিবিরে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে বাদানুবাদ এবং হাতাহাতি হয়। মাথা ফেটে রক্ত ঝরে। এরপরে মাল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই ঘটনার পর সিপিএম এবং তৃণমূল কংগ্রেস উভয় দলের পক্ষ থেকে মাল থানায় লিখিত অভিযোগ করা হয়। এদিন ওই ঘটনা নিয়ে শ্রী মিশ্র সাংবাদিক সম্মেলন করেন।
Advertisement
Live Cricket Score
upskillninja