Explore

Search

August 10, 2026 9:25 pm

IAS Coaching

ডুয়ার্সে এসে নদীতে নেমে মাছ ধরলেন অভিনেতা দেব সাথে ছিলেন ইধিকা, সোহীনি

#মালবাজার: ” রঘু ডাকাত ” সিনেমার প্রচারে ডুয়ার্সে এসে নদীতে নেমে জাল ছড়িয়ে মাছ ধরলেন সাংসদ অভিনেতা দেব। সঙ্গে ছিলেন অভিনেত্রী ইথিকা সোহিনী সহ অন্যান্যরা। গত কয়েকদিন ধরেই অভিনেতা দেব তার ছবি রঘু ডাকাতয়ের প্রচারে উত্তরবঙ্গে রয়েছেন।
সোমবার সকালে তিস্তা পারে সেবকেশ্বরী কালিবাড়িতে পুজো দিয়ে চলে আছেন মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার  তুড়ুবাড়ি বস্তিতে। চেল ও ঘিস নদীর মাঝেই তুড়িবাড়ি বস্তি। সামনে পাহাড় পাশে চা বাগান এক মনোরম পরিবেশ।  এখানে এক বিলাসবহুল হোটেলে বিশ্রাম নেন। তারপরেই পাশ দিয়ে বয়ে যাওয়া ঘিস নদীতে নেমে স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে যাও ছড়িয়ে মাছ ধরেন।
পরে কথা প্রসঙ্গে জানান, “এখন আর এইরকম ভাবে মাছ ধরা হয় না। তবে এই জায়গা আমার ভালো লেগেছে আবার আসব”। এদিন তার সঙ্গে দেখা করতে আসেন মালের ভিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিকবাড়াইক, যুব তৃণমূল সভাপতি আরমান আরশাদ প্রমূখ। অত্যন্ত খোলামেলা ভাবেই সবার সঙ্গে কথাবার্তা বলেন অভিনেতা সাংসদ দেব।
Advertisement
Live Cricket Score
upskillninja