Explore

Search

June 25, 2026 9:01 pm

IAS Coaching

সাত তাড়াতাড়ি বন্ধ হল দোকানপাট, খাদ্য খাবার সহ ব্লাড মুন দেখলেন শহরবাসী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রবিবার রাতে বিরল এক মহাকাশীয় দৃশ্যের সাক্ষী রইলেন রায়গঞ্জের বাসিন্দারা। পূর্ণ চন্দ্র গ্রহণের কারণে রাত নামতেই শহরের দোকানপাট একে একে তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল। বাজারে যেন আচমকা উৎসবমুখর পরিবেশ। কেউ ছাদের উঠোনে, কেউবা খোলা মাঠে কিংবা নদীর ধারে ভিড় জমালেন, চোখ রাখলেন আকাশের দিকে।

জেলা পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আগেই মানুষকে সচেতন করা হয়েছিল, গ্রহণকে ঘিরে কোনো কুসংস্কারে না ভেসে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি উপলব্ধি করার জন্য। অনেক পরিবার আবার বিশেষ খাবার রান্না করে গ্রহণ দেখার আসর বসালেন। শিশুরা লাফিয়ে লাফিয়ে চিৎকার করে উঠল যখন দেখল চাঁদের গায়ে আস্তে আস্তে ছায়ার প্রলেপ।

শহরের রেলস্টেশনে আসর বসিয়েছিল বিজ্ঞান মঞ্চের রায়গঞ্জ কেন্দ্রের সদস্যরা। মহাকাশ প্রেমী প্রসাদ চক্রবর্তীর তত্ত্বাবধানে সেখানে উপস্থিত হন কচিকাঁচা থেকে বহু সাধারণ মানুষ। তারা মানুষকে কাছ থেকে গ্রহণ দেখার সুযোগ করে দেয়। বিশেষ করে পড়ুয়ারা ভিড় জমায় সেখানে। গৈরিকা আচার্য নামে এক ছাত্রী জানায়, “এমন দৃশ্য জীবনে হাতে গোনা কয়েকবার আসে। তাই পড়াশোনা শেষে এই মহাজাগতিক দৃশ্য দেখলাম। সোশ্যাল মিডিয়া জুড়ে একেরপর এক ছবি ভরিয়ে দিলেন বহু অ্যামেচার ফটোগ্রাফার।

মোটের ওপর, চাঁদ ঢাকার এই অদ্ভুত মুহূর্ত শহরবাসীর কাছে এক ভিন্ন অভিজ্ঞতা হয়ে রইল। দোকানপাটের আগেভাগে বন্ধ হয়ে যাওয়া কিংবা মানুষের অগাধ আগ্রহ—সব মিলিয়ে রায়গঞ্জের রবিবার রাত যেন এক অন্যরকম উৎসবের রঙে রাঙিয়ে উঠল।

Advertisement
Live Cricket Score
upskillninja