#মালবাজার: পরিবেশ সংরক্ষণের থিম সামনে রেখে খুঁটি পূজার মধ্যে দিয়ে দুর্গাপূজার আয়োজন শুরু করলো নাগরা কাটার একমাত্র মহিলা পরিচালিত সার্বজনীন দুর্গাপূজা কমিটি। গোটা ব্লকে এই একটি মাত্র পুজা মহিলাদের দ্বারা পরিচালিত হয়। রবিবার রীতিমতো পুরোহিত ডেকে খুঁটি পূজার মধ্যে দিয়ে দুর্গাপূজার তোর জোর শুরু করা হলো। গোটা নাগরাকাটা ব্লকে সুখানি বস্তির মহিলা পরিচালিত এই পূজা কমিটি গত তিন বছর যাব দুর্গাপূজা করে আসছে।

প্রতিবছরই নিত্য নতুন থিম পূজার আকর্ষণকে বাড়িয়ে তোলে। চলতি বছর পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের থিম সামনে রেখে পূজার আয়োজন করতে চলছে এই পূজা কমিটি। তার সাথে থাকবে প্রতিদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
পূজা কমিটির সভাপতি সারদা বড়াইক, সম্পাদক পিয়ালী দত্ত বলেন, আমাদের এ বছরের থিম পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণী বাঁচাও। আমরা গত তিন বছর যাবৎ পূজা করে আসছি প্রতিবছরই সরকারি অনুমতি এবং সরকারি অনুদানের জন্য আবেদন করে আসছি।

কিন্তু, এখন পর্যন্ত আমরা কোন প্রকার সরকারি অনুমতি ও অনুদান পাইনি তবু পূজা আয়োজন করে চলছি। স্থানীয় পুলিশ প্রশাসন আমাদের সাহায্য করেন এবং স্থানীয় মানুষের সহায়তায় পূজার আয়োজন হয়।










