Explore

Search

August 10, 2026 10:24 pm

IAS Coaching

শিক্ষক দিবসে স্কুলের দেওয়াল পত্রিকা প্রকাশ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে শুক্রবার দুপুরে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হলো। পাশাপাশি, এদিন ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রকাশিত হলো দেওয়াল পত্রিকা ‘উন্মেষ’।

এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত বলেন, “শিক্ষক দিবসের এই দিনে ছাত্রছাত্রীরা নিজেদের চিন্তা-ভাবনা, সৃজনশীলতা আর কৃতজ্ঞতা দেওয়াল পত্রিকার মাধ্যমে তুলে ধরেছে। এর মধ্য দিয়ে তারা যেমন নিজেদের প্রতিভা প্রকাশ করছে, তেমনি শিক্ষকদের প্রতি সম্মানও জানাচ্ছে।”

শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ে কবিতা আবৃত্তি, গান, বক্তৃতা প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Advertisement
Live Cricket Score
upskillninja