#মালবাজার: সাব পোষ্ট অফিস তুলে দিয়ে তাকে হেড অফিসের সঙ্গে মার্জ করিয়ে দেবার সিদ্বান্তের বিরুদ্ধে সোচ্চার হল স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, মালবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডে পানোয়ার বস্তি এলাকায় দীর্ঘদিন যাবত একটি সাব পোস্টঅফিস রয়েছে। এলাকার বাসিন্দারা এবং ওই এলাকায় থাকা সাতটি স্কুলের সমস্ত পোস্টাল যোগাযোগ ও পোস্টাল আমানত ওই পোস্ট অফিসের মাধ্যমে হয়ে থাকে দীর্ঘ কয়েক দশক ধরে এই সাব পোস্টঅফিস সক্রিয় রয়েছে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা জানতে পেরেছেন যে ডাক বিভাগ এইসব পোষ্ট অফিস তুলে দিয়ে তাকে হেড অফিসের সঙ্গে মার্জ করে দেওয়া হবে। এই সাব পোস্ট অফিস তুলে দিলে সমস্যায় পড়বে এলাকার মানুষ। তাদের প্রতিটি কাজের জন্য ছুটতে হবে হেড অফিসে। সেখানে ভিড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হবে।

স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন পৌর প্রধান সুপ্রতিম সরকার জানান, আমরা জানতে পেরেছি এই সাব পোস্ট অফিস তুলে দিয়ে হেড অফিসের সঙ্গে মার্চ করিয়ে দেওয়া হবে। এরফলে সাধারণ মানুষ সমস্যায় পড়বে। ডাক বিভাগের নিয়ম অনুযায়ী ২০টির কম সাব পোস্ট অফিস হেড অফিসের আন্ডারে থাকলে। হেড অফিসের গুরুত্ব কমে যায়।

বর্তমানে মাল হেড পোস্ট অফিসের আন্ডারে ২২ টি সাব অফিস রয়েছে। ইতিমধ্যে তিনটি তুলে দেওয়া হয়েছে। এই সাব অফিস তুলে দিলে হেড অফিস তার মর্যাদা হারাবে। আমরা ডাক বিভাগের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আজকে লিখিত স্মারকলিপি চিফ পোষ্ট মাষ্টার জেনারেলের কাছে দেওয়া হয়েছে।









