Explore

Search

June 25, 2026 11:01 pm

IAS Coaching

টেলিফোন টাওয়ারের উপর সারাই করতে গিয়ে নিচে পড়ে মৃত্যু এক যুবকের

#মালবাজার: টেলিফোন টাওয়ারে কাজ করতে গিয়ে টাওয়ার এর ওপর থেকে নিচে পরে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম রফিকুল ইসলাম(৩৩)। তার বাড়ি রাজ্যের মুর্শিদাবাদ জেলায়। ঘটনাটি ঘটেছে চালসা বাজার সংলগ্ন স্কুলপাড়া মোড়ে থাকা টেলিফোন এক্সচেঞ্জ অফিসে। জানাগেছে,  মুর্শিদাবাদ থেকে একদল শ্রমিক চালসা টেলিফোন এক্সচেঞ্জ অফিসে থাকা টেলিফোন টাওয়ার মেরামতের কাজে এসেছিলেন।
মঙ্গলবার সকালে রফিকুল ইসলাম টেলিফোন টাওয়ারে ওঠে। হঠাৎ টাওয়ার থেকে রফিকুল নিচে পরে যায়। ঘটনা চাউর হতেই স্থানীয়রা সেখানে পৌঁছায়। মৃত শ্রমিককে নিয়ে আসা হয় মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে।কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।  পরে ঘটনাস্থলে আসে মেটেলি থানার পুলিশ। কি করে এই ঘটনা ঘটলো? তার তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja