Explore

Search

August 10, 2026 11:29 pm

IAS Coaching

শিলিগুড়ি রাধিকাপুর ইন্টারসিটিতে এসি সহ সংরক্ষিত কামরা শিগগিরই, আশায় রেল উন্নয়ন মঞ্চ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রাধিকাপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত ইন্টারসিটি এক্সপ্রেসে শীতাতপ নিয়ন্ত্রিত কামরা ও সংরক্ষিত স্লিপার কোচ যুক্ত করার সম্ভাবনায় আশার আলো দেখছেন রেলযাত্রীরা। দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুরবাসীর দাবি ছিল ট্রেনের যাত্রীসুবিধা উন্নত করা হোক। এবার সেই দাবির প্রেক্ষিতেই হয়ত এই উদ্যোগ নিতে চলেছে কাটিহার রেল ডিভিশন।

বর্তমানে রাধিকাপুর-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসটি প্রায় ডেমু ট্রেনের মতোই চলে বলে অভিযোগ। রেল যাত্রী নজরুল ইসলাম বলেন, ২১৬ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করলেও এই ট্রেনে বর্তমানে কোনো শৌচাগারের সুবিধা নেই, নেই কোনো সংরক্ষিত আসনের ব্যবস্থাও। ফলে বহু যাত্রী এই ট্রেনে উঠতে অনিচ্ছুক। উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে বারবার বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে আনা হয়।

সংগঠনের এক সদস্য জানান, “আমরা কাটিহার ডিভিশনের ডিআরএম-এর কাছে এই সমস্যার কথা জানিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি ভাবনায় রয়েছে।” সূত্রের খবর, আপাতত বাতিল হয়ে থাকা কিছু ICF কোচ এই পরিষেবায় ব্যবহার করার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। এর ফলে ট্রেনে শৌচাগার-সহ সংরক্ষিত কামরা এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরা চালু হতে পারে। পাশাপাশি, সকাল ৫টায় রায়গঞ্জ ছেড়ে ট্রেনটি সকাল ১০টার আগে যাতে শিলিগুড়ি পৌঁছে যায়, সেরকম ভাবেই পরিকল্পনা ফেলা হয়েছে।

স্থানীয় যাত্রী মহলের আশা, এই পরিষেবা চালু হলে জেলার সঙ্গে উত্তরবঙ্গের বাণিজ্যিক রাজধানী শিলিগুড়ির সংযোগ আরও মসৃণ হবে। পাশাপাশি সাধারণ যাত্রীদের ভ্রমণও হবে আরামদায়ক।

Advertisement
Live Cricket Score
upskillninja