Explore

Search

June 26, 2026 12:12 am

IAS Coaching

অনাথ শিশুদের পাশে দাঁড়ালো স্টেট ব্যাঙ্কের কর্মীরা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সপ্তাহ জুড়ে সাধারণ মানুষকে ব্যাংকিং পরিষেবা দেওয়ার পাশাপাশি রবিবার দুপুরে মানবিক উদ্যোগ নিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী ও আধিকারিকেরা। এদিন তারা রায়গঞ্জ শহরে আয়োজন করেন বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের। দাঁত, চোখসহ নানা শারীরিক সমস্যার পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

শুধু স্বাস্থ্য শিবির নয়, এদিনই কুশমন্ডির একটি অনাথ আশ্রমের আবাসিকদের পাশে দাঁড়ান ব্যাঙ্ক কর্মীরা। অনাথ শিশুদের হাতে তুলে দেওয়া হয় নগদ ১০ হাজার টাকার আর্থিক অনুদান এবং প্রত্যেককে দেওয়া হয় শীতবস্ত্র।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষে সংগঠনের নেতা X বাবু বলেন, “ব্যাঙ্কের কাজের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ববোধ আমাদের সবার মধ্যে থাকা উচিত। এই অনুদান এবং ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমরা আশ্রমের শিশুদের মুখে একটু হাসি ফোটাতে চাই।”

স্থানীয় মানুষ ব্যাঙ্ক কর্মীদের এই সামাজিক দায়বদ্ধতার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে দেবব্রত দাস সহ অন্যান্য ব্যাঙ্ক কর্মীদের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট মানুষেরাও উপস্থিত ছিলেন।

Advertisement
Live Cricket Score
upskillninja