Explore

Search

June 26, 2026 12:05 am

IAS Coaching

দিনের আলো ফুটতে রেললাইনের ধারে আটকা পড়লো হাতির দল

#মালবাজার: রাতে ডায়না বনাঞ্চল থেকে খাবারের খোঁজে প্রতিবেশী বেশ ভুটানে চলে গিয়েছিল প্রায় ২৫ টি হাতির একটি দল। ভোররাতে আবার ডায়ানা বনাঞ্চলে ফিরে আসার সময় ভোরের আলো ফুটতেই আটকে পড়ে রেল লাইনে ধারে। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগান সংলগ্ন এলাকায়। পরে অত্যন্ত সতর্কতার সংগে বনকর্মীরা ড্রাইভ করে হাতির দলটিকে রেললাইন ও জাতীয় সড়ক পার করে বনাঞ্চলে ফিরিয়ে আনে।
 জানা গেছে, ডায়না বনাঞ্চল থেকে মাঝেমধ্যেই হাতির দল খাবারের খোঁজে প্রতিবেশী ভুটান অভিমুখে চলে যায়। আবার ভোর হতেই ফিরে আসে। শনিবার সকালে এইরকম ভাবে ফিরে আসার সময় রেল লাইনের ধারে আটকা পড়ে যায়। এই ঘটনায় যেকোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে বলেই স্থানীয় লোকজন ডায়না বনাঞ্চলে কর্মীদের খবর দেয়। খবর পেয়ে ডায়না রেঞ্জে বিট অফিসার রনজয় দে ও বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন।

তারা ঘন্টাখানিকের চেষ্টায় অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্বিঘ্নে হাতির দলটিকে রেললাইন পার পড়ে ও ১৭ নম্বর জাতীয় সড়ক পার করে ডায়না বনাঞ্চলে ফেরত পাঠায়। বিট অফিসার রনজয় দে জানান, রেল লাইনের পাশে এভাবে হাতি আটকে গেলে সমস্যা  হতে পারত। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। সতর্কতার সঙ্গে রেললাইন ও জাতীয় সড়ক পার করা হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja