Explore

Search

June 26, 2026 12:03 am

IAS Coaching

জাল উত্তরাধিকার শংসাপত্র নিয়ে চাঞ্চল্য পুলিশের হাতে গ্রেপ্তার দুই

#মালবাজার: মাল পৌর সভার জাল জন্ম- মৃত্যুর শংসাপত্র নিয়ে তদন্ত চলছে। এইরকম পরিবেশে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে জাল  উত্তরাধিকার শংসাপত্র তৈরির ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল। তৃণমূল কংগ্রেস পরিচালিত ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষের স্বাক্ষর ও অফিসের সরকারি সীল জাল করে অন্তত ৬টি উত্তরাধিকার  শংসাপত্র ইস্যু  করার অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই মাল থানার পুলিশ  দুইজনকে গ্রেপ্তার করেছে।
ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে, ৫ অগাস্ট জালিয়াতির মাধ্যমে ওই শংসাপত্রগুলি ইস্যু করা হয়। শুক্রবার বিকেলে দক্ষিণ ওদলাবাড়ির ২ জন বাসিন্দা শংসাপত্রগুলিতে মেমো নম্বর বসানোর জন্য পঞ্চায়েত অফিসে আসে। তখন  বিষয়টি সামনে আসে। এনিয়ে পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ জানান, একনজরে কাগজপত্রগুলি সন্দেহজনক মনে হওয়ায় গভীরভাবে পরীক্ষা  দেখা হয় এবং একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এমনকি সার্টিফিকেটে  থাকা স্বাক্ষরটিও আমার  নয় বলে তিনি দাবি করেন তিনি।
এরপর  পরই পঞ্চায়েত প্রধান  মৌমিতা ঘোষ সমস্ত বিবরণ দিয়ে  মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের আলিউল ইসলাম ও তার বন্ধু আনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায়  নাম জড়িয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সুশীল সরকারেরও। যদিও সুশীলবাবু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ধৃত আনারুল ইসলাম জানিয়েছে,  এই কাজের জন্য আমি  আলিউল ইসলাম কে ১২,০০০ টাকা দিয়েছিলাম।  তিনি আরো বলেন, “আমি বুঝতেই পারিনি এটা জাল কাগজ। আমি আলিউলকে টাকা দিয়েছিলাম কাজের জন্য।”
অন্যদিকে আলিউল ইসলাম আনারুল ইসলামের অভিযোগ অস্বীকার করে জানান,  আমার অন লাইনের দোকান আছে।  আমি আমার বন্ধু আনারুল কে সাহায্য করার জন্য প্রাত্তন উপ প্রধান সুশিল সরকারকে এই কাজ করতে দিয়েছিলাম কিন্তু কে জানে এটা জালিয়াতি কাজ হবে? এব্যাপারে আমি কোন টাকা পয়শাও নেই নি বলে আলিউল জানায়। ঘটনার তদন্তে নেমেছে মাল থানার পুলিশ। আইসি সৌম্যজিত মল্লিক জানিয়েছেন, এই ঘটনায়  দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
Live Cricket Score
upskillninja