Explore

Search

June 26, 2026 1:18 am

IAS Coaching

বৃষ্টি মাথায় এলাকার সমস্যা সমাধানে, দুয়ারে সরকারে হাজির বহু মানুষ

#ইটাহারঃ প্রবল বর্ষণ উপেক্ষা করে বুধবার ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের জনমুখী কর্মসূচি আমাদের পাড়া, আমাদের সমাধান শিবির। ভাটিনগ্রাম এম.এন.আই. হাই মাদ্রাসা প্রাঙ্গণে ভাটিনগ্রাম এফ.পি.এস-এর দুটি বুথ মিলে আয়োজিত এই শিবিরে স্থানীয় মানুষজন বিপুল সংখ্যায় অংশ নেন।

শুধু আমাদের পাড়া, আমাদের সমাধান নয়, শিবিরে রাজ্যের জনপ্রিয় দুয়ারেই সরকার প্রকল্পেরও বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে। সাধারণ মানুষকে নানা সরকারি পরিষেবার সুযোগ করে দেওয়ার পাশাপাশি তাদের সমস্যার সরাসরি সমাধান দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট নরেশ রাজ রাই, ইটাহার ব্লকের আধিকারিক তপন কুমার রায়, দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সরকার, পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক তরুণ কুমার সরকার প্রমুখ। তারা এলাকার মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

শিবিরে বহু মানুষ নিজেদের প্রয়োজনীয় নথি ও পরিষেবা গ্রহণ করেন। পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, ভবিষ্যতেও এ ধরনের শিবিরের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Advertisement
Live Cricket Score
upskillninja