Explore

Search

August 11, 2026 6:35 am

IAS Coaching

ব্লক প্রশাসন ও পুলিশের উদ্যোগে রক্তদান শিবির

#মালবাজার: হাসপাতাল গুলিতে রক্তের সংকট মেটাতে মঙ্গলবার মেটেলি ব্লক প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে চালসা টিয়াবন এলাকায় ইউথ হোস্টেলে এক “উৎকর্ষ “মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, মাল মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ, বিডিও মেটেলি অভিনন্দন ঘোষ, জেলা পরিষদ সদস্যা স্মোমিতা কালান্দি প্রমুখ।
এদিন এই শিবিরে পুলিশ কর্মী সহ বহু মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন। দিনের শেষ পর্যন্ত ১৫০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। মাল সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হয়। সমগ্র শিবির পরিচালনা করেন ব্লক যুব আধিকারিক অর্নব ভট্টাচার্য।
Advertisement
Live Cricket Score
upskillninja