Explore

Search

June 26, 2026 1:58 am

IAS Coaching

অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় ভাইপোর হাতে প্রাণ গেলো বৃদ্ধ কাকার

#মালবাজার: অবৈধ সম্পর্কে বাধা দিয়ে ভাইপোর হাতে প্রাণ গেলো বৃদ্ধ কাকার। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাছুমোর ডাঙ্গা পাড়া এলাকার। মৃতের নাম এতোয়া ওরাওঁ বয়স(৬৫)।
ঘটনা প্রসঙ্গে জানা যায় সোমবার সন্ধ্যার বাড়ি থেকে খানিকটা দূরে দিঘির পাড়ে কাকার উপর হামলা চালায় ভাইপো বিমল ওরাও। পাথর দিয়ে তার পুরো শরীরে আঘাত করা ছাড়াও মাথাতেও আঘাত করে ভাইপো।
পাথরের আঘাতে থেঁতলে যায় এতোয়ার মাথা। ঘটনার খবর চাউর হয়ে প্রতিবেশীরা ছুটে আসে ঘটনাস্থলে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক এতোয়া কে মৃত বলে ঘোষণা করেন। মৃতের ছেলে দশরথ ওরাও বলেন কর্মসূত্রে আমার দাদা বাইরে থাকে। বৌদি বাড়িতে একাই থাকতো।
অভিযুক্ত বিমল ওরাও বেশিরভাগ সময়ই বৌদির ঘরে যাতায়াত করত। বাবা তার এসব  প্রতিবাদ জানাতো এবং তাকে বৌদির ঘরে যেতে বারণ করত। এখান থেকেই বচসার সূত্রপাত হয়েছে।আর সেই রাগেই বাবাকে মেরে ফেলেছে বিমল।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলী থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত বিমল ওরাওকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja