Explore

Search

August 11, 2026 6:37 am

IAS Coaching

জাতীয় শিক্ষকের সম্মান পেলেন রাজ্যের ২ শিক্ষিকা

#নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গ আবারও গর্বিত! দেশের অন্যতম সেরা শিক্ষকদের তালিকায় স্থান করে নিলেন রাজ্যের দুই কৃতী শিক্ষিকা। মেদিনীপুর জেলার কুচলাচাটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা তনুশ্রী দাস এবং কোলকাতার নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা মধুরীমা আচার্য এবছর জাতীয় শিক্ষক পুরস্কার (National Award to Teachers)-এর জন্য মনোনীত হয়েছেন।

এ সম্মান কেবল তাঁদের ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল স্বীকৃতি। শিক্ষা ক্ষেত্রে তাঁদের নিষ্ঠা, সৃজনশীলতা, এবং ছাত্রছাত্রীদের প্রতি নিরলস পরিশ্রমই তাঁদের এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করেছে।

তাঁদের এই প্রাপ্তি নিয়ে উচ্ছ্বসিত শিক্ষক মহল। জাতীয় শিক্ষক ড. হরিস্বামী দাস বলেন, “এটা আমাদের রাজ্যের গর্ব। এরা শিক্ষক সমাজের গৌরব। শিক্ষার আলোকবর্তিকায় আমরা যেন আরও এগিয়ে চলি।”

শ্রদ্ধেয় তনুশ্রী দাস এবং মধুরীমা আচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সমগ্র শিক্ষক সমাজ। তাঁদের এই সাফল্য ভবিষ্যতের অসংখ্য শিক্ষক-শিক্ষিকাকে অনুপ্রাণিত করবে, রাজ্যের শিক্ষা জগতে নতুন দিশা দেখাবে।

আগামী ৫ই সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে আরও শিক্ষকদের সাথে এই ২জনকেও সম্মানিত করা হবে। এতে নগদ ৫০ হাজার টাকা ছাড়াও রৌপ্য পদক তুলে দেওয়া হবে। শিক্ষা জগতে এই সাফল্য এক নতুন উদ্দীপনা যোগাবে বলেই আশা সকলের।

Advertisement
Live Cricket Score
upskillninja