Explore

Search

July 6, 2026 10:50 am

IAS Coaching

তৃণমূল শিক্ষক সমিতিতে একাধিক নতুন মুখের জোয়ার

চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ ১ নম্বর ব্লকের অফিস প্রাঙ্গণে প্রকাশ পেল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা। একইসঙ্গে মহকুমা, ব্লক ও শহর স্তরের সভাপতি এবং কার্যকরী সভাপতির নামও ঘোষণা করা হয়

আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল। জেলা জুড়ে শিক্ষা মহলে এই ঘোষণাকে কেন্দ্র করে উৎসাহের আবহ সৃষ্টি হয়েছে।

প্রকাশিত তালিকায় জেলার একাধিক বিশিষ্ট শিক্ষক ও শিক্ষিকারা স্থান পেয়েছেন। ওই শিক্ষক সমিতির জেলা সভাপতি ড ভাস্কর দত্তের দাবি, নতুন জেলা কমিটি শিক্ষকদের স্বার্থরক্ষা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের নীতি ও ভাবনা শিক্ষকদের কাছে পৌঁছে দিতে এবং শিক্ষা ক্ষেত্রের সমস্যাগুলি সমাধানে এই নবগঠিত কমিটি নিরলসভাবে কাজ করবে।
এই কমিটিতে রায়গঞ্জ মহকুমা সভাপতি হিসেবে রয়েছেন বানবোল হাই স্কুলের শিক্ষক উৎপল মন্ডল, কার্যকরী সভাপতি রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নকুল কিস্কু।

 

রায়গঞ্জ শহর সভাপতি কৌশিক বাগচি, কার্যকরী সভাপতি গৌতম রায়, রায়গঞ্জ ১ ব্লকের সভাপতি মোহন মোহন্ত এবং কার্যকরী সভাপতি চন্দন বণিক, রায়গঞ্জ ২ ব্লকের সভাপতি আবদুস সামাদ এবং কার্যকরী সভাপতি অনামিকা বর্মন, ইটাহার ব্লকের সভাপতি কাঞ্চন সরকার এবং কার্যকরী সভাপতি জাকির হোসেন, কালিয়াগঞ্জ শহরের সভাপতি পঙ্কজ দাস এবং কার্যকরী সভাপতি অভিজিৎ সরকার, কালিয়াগঞ্জ ব্লকের সভাপতি মহ ইজাজুল হক এবং কার্যকরী সভাপতি শর্বাণী দাস, হেমতাবাদ ব্লকের সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত এবং কার্যকরী সভাপতি হিসেবে কাজ করবেন আনসারুল রহমান।

Advertisement
Live Cricket Score
upskillninja