Explore

Search

May 12, 2026 1:21 am

IAS Coaching

সামাজিক মাধ্যমে তৃণমূল বিরোধিতায় সরব প্রধানমন্ত্রী

কলকাতা : শুক্রবার কলকাতায় মেট্রো রেলের নতুন পরিষেবার উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক সভাও করার কথা প্রধানমন্ত্রীর।

বিজেপির কর্মিসভায় যোগ দেবেন তিনি। ঠিক তার আগে বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেল একাউন্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “কলকাতায় বিজেপি কর্মিসভায় যোগ দিতে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। প্রতিদিনই মানুষের ক্ষোভ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাড়ছে। উন্নয়নের এজেন্ডার জন্য পশ্চিমবঙ্গ এখন আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে।” আর এই মন্তব্যকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আগামী বছর বিধানসভা নির্বাচন। বাংলায় একটানা প্রায় ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। সাম্প্রতিক কালের চাকরি দুর্নীতি থেকে শুরু করে আরজিকর কান্ড সব ক্ষেত্রেই কিছুটা হলেও ব্যাক ফুটে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য বিজেপির ব্যাটন তুলে দেওয়া হয়েছে শ্রমিক ভট্টাচার্যের হাতে।

 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী মোদীর এই সরকারি অনুষ্ঠান বা কর্মিসভা কেবলমাত্র একটি সাংগঠনিক কর্মসূচি নয়, বরং রাজ্যে বিজেপির শক্তি বাড়ানোর কৌশলও বটে। উন্নয়নকে সামনে রেখে বিজেপি রাজ্যে বিকল্প সরকারের বার্তা ছড়াতে চাইছে।

Advertisement
Live Cricket Score
upskillninja